শ্রেণীকক্ষের বাইরে শিক্ষা
শিক্ষার্থীরা যদি বইয়ে সোনারগাঁ সম্পর্কে পড়ে, তবে কোনো এক সময়ে পরিবারের সাথে উক্ত স্থান দেখতে যেতে পারে। এসব ক্ষেত্রে শিক্ষকের দায়িত্ব হলো স্থান পরিদর্শনে সহায়তা করা। সেখানে গিয়ে তারা কী দেখবে বা কীভাবে পাঠের সাথে সম্পৃক্ততা খুজবে, সে বিষয়ে সাহায্য করবেন।
একটি কুলীন শিক্ষাব্যবস্থা
বন্ধুর বাবাকে দেখলে সালাম দিয়ে দাঁড়িয়ে যাওয়া ভদ্র ছেলেটিও তাই একই বয়সী রিকশাওয়ালাকে নির্দ্বিধায় হাঁক দিয়ে বলে, ‘এই খালি যাবি?’ আমাদের শিক্ষা ‘অপ্রেসড’দের জন্য নয়। আমাদের শিক্ষা অর্থনৈতিক মানদণ্ডে নিচের সারির মানুষদেরকে তাদের আত্মমর্যাদার জায়গাটা দেখিয়ে দিতে ব্যর্থ; তাই প্রতিনিয়ত অপমানিত দুর্বল রিকশাওয়ালা নতমুখে তাকে নিয়ে রওনা দেয় গন্তব্যে।
ব্যয়সাশ্রয়ী স্মার্ট ক্লাশে রাস্পবেরি পাই
Raspberry Pi-এর ওয়েবসাইট ঘেটে দেখা যায় এর দাম আমাদের হাতের নাগালেই। বাংলাদেশে এটির দাম প্রায় পাঁচ হাজার টাকার মতো। এর সাথে যদি আমরা একটি টেলিভিশনের দাম সর্বোচ্চ ত্রিশ হাজার টাকা যোগ করি, তাহলে একটি স্মার্ট ক্লাসরুমের জন্য আমাদের খরচ পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা (তবে এ কাজটি পুরনো টেলিভিশন কিনেও করা যায়।
‘শুদ্ধস্বর-বাংলাদেশের শিক্ষা’ ত্রৈমাসিক সেরা লেখা পুরস্কার: জানুয়ারি-মার্চ ২০১৩ প্রান্তিকের সেরা লেখা-...
বিচারক আকলিমা শরমিনের নির্বাচন অনুসারে জানুয়ারি-মার্চ প্রান্তিকে দারুণ একটি লেখার জন্য পুরস্কারের দাবিদার হলেন মো. আশরাফুজ্জামান। অভিনন্দন। আমরা আশা করবো, প্রান্তিক পর্যায়ে পিছিয়ে পড়া মানুষদের নিয়ে ভবিষ্যতে আপনি আরও নতুন নতুন ভাবনা পাঠকদের সামনে তুলে ধরবেন।
শিক্ষক-শিক্ষা সহজলভ্যকরণ: উপায় ও সম্ভাবনা
যুগের পর যুগ শিক্ষক-শিক্ষা এদেশে থেকেছে অবহেলিত ও প্রায় অদৃশ্য। সময় এসেছে পরিবর্তনের। সাম্প্রতিক সময়ে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট চালুকরণ দেশে শিক্ষার গুণগতমান উন্নয়নের ক্ষেত্রে একটি সুদূরপ্রসারী ভাবনার প্রতিফলন।
শিক্ষার মানোন্নয়নে সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি
আমাদের দেশে বর্তমানে শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক অস্থিরতার যে চরম সময় পার করছে, এর থেকে বের হয়ে আসতে গেলে বোঝা প্রয়োজন, রাজনীতি করার প্রতি তাদের আগ্রহটা কীসের? স্বল্পসময়ে অর্থ আর ক্ষমতার প্রলোভনটাই কি তাদের বেশি টানে নাকি আরও অন্যান্য কারণ আছে।
বিনামূল্যে বই বিতরণ এবং শিক্ষার গুণগত মান
আমাদের দেশ সমাজতান্ত্রিক দেশ নয় যে সরকারকে সব বই বিনামূলে বিতরণ করতে হবে। তাছাড়া সরকারের সে ক্ষমতাও ভালোভাবে নেই। শিক্ষাখাতে রয়েছে প্রচুর সমস্যা, বোর্ডের বই কেনা খুব একটা সমস্যা নয় অনেকের জন্যই। এমনটি নয় যে, বোর্ডের বইয়ের অভাবে ছাত্রছাত্রীরা পড়াশুনা করতে পারছে না।
শুদ্ধস্বর প্রকাশনা থেকে বইমেলায় বেরিয়েছে “বাংলাদেশের শিক্ষা : সমসাময়িক ভাবনা”
শিক্ষা সেক্টরে যারা কাজ করছেন, দেশের শিক্ষা নিয়ে যারা ভাবেন কিংবা শিক্ষা নিয়ে যারা পড়াশুনা করছেন তাদের জন্য বইটি জরুরি মনে হয়েছে। বাংলাদেশের বর্তমান শিক্ষাব্যবস্থা বা শিক্ষার অবস্থা নিয়ে চিন্তিত নাগরিকেরা বইটিতে নিরপেক্ষ কিছু মতামত পাবেন বলে আশা রাখি।





