বাড়িশিখন-শিক্ষণ প্রক্রিয়ামাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি বলার চর্চা

মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি বলার চর্চা

আমাদের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ইংরেজি বলার চর্চা কতটা হচ্ছে- এ প্রশ্নের উত্তর অনেকটাই বড় ’না’ বোধক হবে। শিক্ষক যখন ইংরেজি পড়ান তিনি কি তখন ইংরেজি বলেন? তিনি ইংরেজি বলেন না কারণ কেউ কেউ মনে করেন ইংরেজি বললে শিক্ষার্থী তার কথা বুঝবে না। আসলে শিক্ষার্থীদের ইংরেজি বলা উচিত কারণ কৈশোরে বয়সের শিক্ষার্থীরা যতটুকু শুনবে ততটুকু মনে রাখতে পারে। তার অনুকরণপ্রিয়। শিক্ষক যা করবেন, তারাও তাই করবে, শিক্ষক যা বলবেন তারাও তাই বলবে। আমার মনে আছে আমি প্রায়ই ক্লাসে ইংরেজি বলতাম। ছাত্রছাত্রীরা মজা করে বা ব্যঙ্গ করে, অনুকরণ করে হোক কিংবা বয়সের কারণেই হোক, তার ঐ শব্দগুলো বলতো। অর্থাৎ শব্দগুলোর ব্যবহার তারা শিখেছে। এভাবে শিক্ষক যখন তাদের ইংরেজিতে কোনো বাক্য জিজ্ঞেস করবে, তখন তারা বাক্যটি শিখে ফেলবে এবং বাস্তবজীবনে ব্যবহার করতে শিখবে। তারা জেনেছে কোন অবস্থায় এই বাক্যটি ব্যবহার করতে হয়। মাতৃভাষা ব্যতীত অন্য কোন দ্বিতীয় ভাষা শিখার এটি একটি উৎকৃষ্ট উপায় ।

ইংরেজি বলার চর্চা করার মাধ্যমে ইংরেজি শিখার ফলে একদিকে যেমন ছাত্র-শিক্ষক সম্পর্ক ঘনিষ্ঠতর এবং শিখনবান্ধব করে অন্যদিকে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, সাহসী করে তোলে এবং সর্বোপরি ইংরেজি ভাষা মূলত যে জন্য আমরা শিখি সেই উদ্দেশ্যগুলোও সফল হবে। আর ক্লাসে যখন এ ধরনের পরিবেশ বিরাজ করে যে, ছাত্র-শিক্ষক এক বন্ধুত্বপূর্ণ পরিবেশ শিখন-শেখানোর কাজ করছেন, তখন শিক্ষার্থীরা সব সময়ই আকর্ষণ থাকবে ক্লাসের দিকে। তার ঐ বন্ধুত্বপূর্ণ পরিবেশ থেকে নিজকে দূরে রাখতে চাইবে না অর্থাৎ ক্লাসে থাকার কিংবা আসার জন্য উদগ্রীব থাকবে। শিক্ষক কোন অবস্থায় কী বাক্য ব্যবহার করতে হয়, কোন বাক্যে কি ধরনের শব্দ ব্যবহার করতে হয় তা শিক্ষার্থীরা ক্লাসে স্পোকেন ইংরেজির মাধ্যমেই শিখে ফেলবে, আলাদা বই থেকে অবাস্তব অবস্থা থেকে মুখস্থ করবে না।

ছাত্র-ছাত্রী বা শিক্ষক কেউ বলবে না যে, এগুলো পরীক্ষায় থাকবে না, কিংবা স্পোকেন ইংরেজির উপর পরীক্ষা হবে না, আমরা এগুলো কেন শিখব? তার সিলেবাসে লিখিত পরীক্ষার প্রাকটিস স্পোকেন ইংরেজির মাধ্যমেই করছে। ক্লাস হচ্ছে আনন্দময়, তারা অযথা সময় নষ্ট করবে না, দুষ্টুমি করবে না, বাইরে অযথা তাকাবে না আর ক্লাসও বোরিং মনে হবে না কারণ শিক্ষার্থী বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে ।

লেখক পরিচিতি

মাছুম বিল্লাহ

মাছুম বিল্লাহ বাংলাদেশে ইংলিশ টিচার্স অ্যাসেসিয়েশন অব বাংলাদেশ (ইট্যাব)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পূর্বে ক্যাডেট কলেজ ও রাজউক কলেজের শিক্ষক হিসেবে কাজ করেছেন। কাজ করেছেন ব্র্যাকের শিক্ষা কর্মসূচিতে বিশেষজ্ঞ হিসেবে। তিনি ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হিসেবেও কর্মরত রয়েছেন। তিনি নিয়মিত শিক্ষাবিষয়ে নানা প্রবন্ধ লিখছেন।

আরও পড়ুন

মতামত

বিজ্ঞান চেতনা: প্রাথমিক বিদ্যালয়ে কোন বিজ্ঞান শিখছে শিশুরা?

নাহিদ নলেজ বিজ্ঞান চেতনা নিয়ে প্রাথমিক শিক্ষা কী- এ সম্পর্কে বিস্তর কথাবার্তা আমাদের সবার জানা। সেই প্রাথমিক শিক্ষাটুকুই যদি গলদপূর্ণ হয়, তাহলে আর কী কথা...

দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে আপনি কি সন্তুষ্ট?

মোঃ তৌফিক ইমাম চৌধুরী লিখেছেন বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে বর্তমানে শিক্ষাব্যবস্থা আছে তা নিয়ে কি আপনি পুরোপুরি সন্তুষ্ট? প্রাথমিক কিংবা নিম্নমাধ্যমিক শ্রেণীতে একজনকে অনেকগুলো বিষয়ে পড়তে...
নতুন লেখার খবর পান ইমেইলে
বাংলাদেশের শিক্ষা প্রসঙ্গে নতুন লেখা প্রকাশিত হলে সেই খবর পৌঁছে যাবে আপনার ইমেইলে।

এই বিভাগের আরও লেখা

বই পড়া কেন এতো গুরুত্বপূর্ণ?

তানিয়া কামরুন নাহার লিখেছেন বই পড়ার গুরুত্ব নিয়ে বই পড়া একটি মননশীল কাজ। চোখ, নাক,...

কোভিড-১৯ পরিস্থিতি : বাংলাদেশের শিক্ষার আদ্যোপান্ত ও কিছু প্রস্তাব

সৌভাগ্যবশত আমাদের সন্তানদ্বয়ের একজন প্রাথমিক এবং অন্যজন মাধ্যমিকের শিক্ষার্থী। আমার স্ত্রী ও আমি দু’জনেই...

সরকারি মাধ্যমিকে সিনিয়র শিক্ষক পদ: মেধাবীদের আকৃষ্ট করবে

ষোল কোটি মানুষের দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা বহু বছর যাবত ছিলো ৩১৭টি। এ...

গতি আনার জন্য মাধ্যমিক অধিদপ্তর প্রয়োজন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনস্থ মোট শিক্ষাপ্রতিষ্ঠানের ৮২ শতাংশই মাধ্যমিক শিক্ষাস্তরের প্রতিষ্ঠান। ব্যানবেইজের...

মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা : শ্রেণিকক্ষে পড়ালেখা

প্রায় এক বছর হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছি পিএইচডি করতে। এই এক বছরে বাংলাদেশের...

জেন্ডার শিক্ষা : উপলব্ধি ও প্রয়োগ

জান্নাতুল ফেরদৌস লিখেছেন জেন্ডার শিক্ষা প্রসঙ্গে জেন্ডার ও জেন্ডার শিক্ষা নিয়ে আলোচনা ও এর ধারণা...

এসএসসির ফল প্রকাশ : পরিমাণগত ও শিক্ষার মান এক নয়

অপেক্ষার পালা শেষ করে ৩১ মে প্রকাশিত হলো ২০২০ সালের এসএসসি ও সমমানের ফল...

আমাদের বিশ্ববিদ্যালয়, ক্লাসে পড়ালেখা ও শিক্ষকতার মান উন্নয়ন

মিঠুন কুমার লিখেছেন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া ও শিক্ষকতার মান উন্নয়ন প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ক্লাসে পড়ালেখা ও শিক্ষকতার...